বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত হয়েছে মিয়ানমার তিন দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
Advertise with us

বগুড়ায় এক লাইনে দুই ট্রেন,আতঙ্কে যাত্রীদের লাফ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় এক লাইনে দুই ট্রেন,আতঙ্কে যাত্রীদের লাফ

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে অন্তত চার যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। চালক ও রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

সুখানপুকুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে কলেজ ট্রেন প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা চলে যাওয়ায় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে চালক ও রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্টেশন মাস্টার আবদুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সহকারী সেতু প্রকৌশলী লালমনিরহাট আফজাল হোসেন হোসেন জানান, টিআই লালমনিরহাট ছহির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- এসএসএই/লোকো লালমনিরহাট ইন্সপেক্টর কাজী সুমন ও এসএসএই/সিগন্যাল জিয়াউল হক। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়