শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি বিনা টিকিটে দীর্ঘদিন ধরে যাতায়াত, ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষকে দিলেন ২৫ হাজার টাকা ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারকে আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মেগা মাস্টারপ্ল্যান রামপালে বিমানবন্দর নির্মাণে আশার আলো দেখাচ্ছে চীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী
Advertise with us

চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি প্রাইভেটকার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় সময়–এর সম্পাদক ও ব্যবসায়ী এস এম শহিদ উল্লাহ রনি (৪৬)। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এস এম শহিদ উল্লাহ রনি হাটহাজারীর আমান বাজার থেকে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে রাউজানের বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে চারাবটতলা এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা ১০ থেকে ১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধের চেষ্টা করে। প্রথমে গাড়ির সামনের গ্লাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হামলাকারীরা গাড়ির দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি চালায়।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে চালকের আসনের নিচে মাথা নিচু করে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে একটি গাড়ি ঘটনাস্থলে চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া গাড়ির ডান পাশে তিনটি এবং বাম পাশে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মামলার এজাহারে গাড়িটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এস এম শহিদ উল্লাহ রনি বলেন, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রথমে তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরপর গুলি ছোড়া হয়। তার দাবি, সম্প্রতি একাধিকবার তার ওপর হামলার চেষ্টা হয়েছে। ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র তাকে লক্ষ্যবস্তু করেছে। এর আগেও তার বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পর রাত ২টার দিকে এস এম শহিদ উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা ও ডাকাতির উদ্দেশ্যে হামলার অভিযোগে হাটহাজারী থানায় মামলা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই হাটহাজারীতে একটি নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ এবং প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই এলাকায় ব্যবসায়ী মহলে উদ্বেগ বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়