বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর জন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে যায়। পরে ওই বাসটি সড়কে থেমে গেলে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার, কভার্ডভ্যান এবং মোটরসাইকেল ব্রেক করে। কিন্তু মোটরসাইকেলের পিছনে থেকে আসা দ্রুতগতির স্বাধীন পরিবহনের একটি বাস এসে মোটরসাইকেল, কভারভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে কোনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়