বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
Advertise with us

দেশজুড়ে গ্যাস সরবরাহে মারাত্মক ব্যাঘাত,সংকট থাকবে আরও দুই সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশজুড়ে গ্যাস সরবরাহে মারাত্মক ব্যাঘাত,সংকট থাকবে আরও দুই সপ্তাহ

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট কারিগরি ত্রুটির ফলে দেশজুড়ে গ্যাস সরবরাহে যে মারাত্মক ব্যাঘাত ঘটে, তা স্বাভাবিক হতে আরও অন্তত ১০ থেকে ১৫ দিন বা দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এই দীর্ঘসূত্র সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এবং রান্নাবান্নায় এক অচলাবস্থা তৈরি করেছে।

দিনের বেশিরভাগ সময় লাইনের চুলায় গ্যাস থাকছে না বা মিটমিট করে জ্বলছে। এতে গৃহিণীদের সময়মতো রান্না শেষ করা অসম্ভব হয়ে পড়েছে

এদিকে, চট্টগ্রামে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক ও শিল্পকারখানার উদ্যোক্তারা। নগরের বিভিন্ন এলাকায় দিনের দীর্ঘ সময় গ্যাস না থাকায় অনেক বাসায় রান্নার চুলা জ্বলছে না। বাধ্য হয়ে অনেক পরিবার বিকল্প উপায়ে রান্না করছেন।

নিম্ন ও মধ্যবিত্ত অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি (LPG) সিলিন্ডার কিনছেন কিংবা রাইস কুকার, ইনডাকশন চুলা বা হিটার ব্যবহার করছেন, যা বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে গ্যাস। গ্যাস সংকটের কারণে সড়কেও কমেছে যানবাহনের সংখ্যা।

গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ ঘাটতির কারণে শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় উৎপাদন স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

নগরের বহদ্দারহাট এলাকার বাসিন্দা মুনতাসির উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে সকাল, দুপুর ও সন্ধ্যার ব্যস্ত সময়ে অনেক এলাকায় গ্যাসের চাপ একেবারেই থাকে না। মঙ্গলবার সকাল থেকে চুলার আগুন জ্বলছে মিট মিট করে। গ্যাস নেই বললেই চলে।

ভোগান্তির কথা জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলার সিএনজি অটোরিকশাচালক মোস্তাক হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় গিয়ে কাপ্তাই সড়কের নজুমিয়াহাটে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। ভোর ৬টার দিকে গ্যাস পেয়েছি। অনেক চালক গ্যাস না পেয়ে সড়কে গাড়ি বের করতে পারছেন না।’

সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামেও এর প্রভাব পড়েছে। আগামী ১৫ দিনের আগে গ্যাস সংকট কাটছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি গত ২১ জুলাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ও কারিগরি ত্রুটির কারণে টার্মিনালটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) মেরামত করে পুনরায় সচল করতে আরও ১০-১২ দিন সময় লাগতে পারে। একটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় অর্ধেক কমেছে। ফলে বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এই ত্রুটি সারাতে আরও ১০-১২ দিন লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পেট্রোবাংলা এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে আসা বিদেশি বিশেষজ্ঞ দল স্থানীয় কারিগরি দলের সঙ্গে মিলে এর মেরামত কাজ শুরু করেছে। টার্মিনালের দুটি বয়লারের মধ্যে আগুনে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ প্রসঙ্গে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘মহেশখালীর দুটি টার্মিনাল থেকে ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ কারিগরি ত্রুটির কারণে সরবরাহ ৬০ কোটি ঘনফুটের নিচে নেমে গেছে। এতে পাইপলাইনে গ্যাসের চাপ কমে গেছে।দেশি-বিদেশি বিশেষজ্ঞ টিম ত্রুটি সারাতে চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে কিছু সরঞ্জাম আনতে হবে। এগুলো পৌঁছে গেলে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’

চট্টগ্রামে গ্যাস সরবরাহ করে থাকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। প্রতিষ্ঠানটির হিসেবে চট্টগ্রামে গ্যাসের মোট গ্রাহক ১ লাখ ৪৬ হাজার ১৭৪ জন। এর মধ্যে ক্যাপটিভ পাওয়ারের গ্রাহক ২০৪ এবং শিল্পগ্রাহক ৯৬২।

এ প্রসঙ্গে কেজিডিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী মু. রইস উদ্দিন আহমেদ বলেন, ‘পুরো চট্টগ্রাম এলএনজি গ্যাসের ওপর নির্ভরশীল। মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এর প্রভাব চট্টগ্রামে পড়েছে। চট্টগ্রামেও গ্যাস সরবরাহ কমেছে। আগামী ১০-১২ ‍দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে। এরপর সংকট কাটতে শুরু করবে।’

তবে সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে দেশের গ্যাস সংকট কিছুটা কমতে শুরু করবে এবং এর পরের সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সম্ভাব্য সময়সূচি নিশ্চিত করেছেন। বিশেষ করে মহেশখালীতে অবস্থিত মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে সমুদ্রে দুটি এলএনজি কার্গো অপেক্ষমাণ থাকলেও তা খালাস করা যাচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়