রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৫ ব্যাংক একীভূতকরণ : সংখ্যাই বলছে সংকট কতটা গভীর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪ ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত চট্টগ্রামে বন্যায় ক্ষতি ১৫০ কোটি, ভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক দুপুরের মধ্যে ৮ জেলায় হতে পারে ঝড় ২৫টি এয়ারক্রাফটে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা
Advertise with us

বন্যার প্রভাবে রাজশাহীর বাজারে বেগুন-শসায় আগুন, কেজিতে বেড়েছে ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যার প্রভাবে রাজশাহীর বাজারে বেগুন-শসায় আগুন, কেজিতে বেড়েছে ৪০ টাকা

রাজশাহীতে বন্যা ও টানা বৃষ্টির প্রভাবে বাজারে দেখা দিয়েছে সবজির ঊর্ধ্বমুখী দাম। সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম, যা এক সপ্তাহে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে মাছ, চাল ও গরুর মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে নগরীর সাহেববাজার ও আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাজারে গিয়ে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা। শসা কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা, কাঁচা মরিচ ১১০-১২০, টমেটো ২০০, গাজর ২০০-২১০, করলা ৮০, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙে, বরবটি, কাঁকরোল ও কচুর লতি ৪৫-৫০ টাকা, আলু ২৫-৩০, পেঁয়াজ ৪০, কাঁচা পেঁপে ২৫-৩০, কাঁচাকলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৩০, মিষ্টি কুমড়া ৩০ এবং চাল কুমড়া ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম ৩০-৪০ টাকা, শসার দাম প্রায় ৩০ টাকা এবং কাঁচা মরিচ ও করলার দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ প্রভাব পড়েছে।

ডিম ও মুরগির বাজারেও কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। দেশি মুরগির ডিম প্রতি হালি ৫৫, হাঁসের ডিম ৬০, ফার্মের লাল ডিম ৩৮-৪০ এবং সাদা ডিম ৩৬-৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০-১৮০, সোনালি ২২০-২৩০ এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। রুই ২৫০-৩৫০ টাকা, কাতল ৩০০-৪০০, তেলাপিয়া ১৫০-২২০, পাঙাশ ১৮০-২২০, চাষের কৈ ২০০-২৫০, চাষের শিং ৩৫০-৪৫০, টেংরা ৫৫০-৭০০, বোয়াল ৬০০-৭০০, চিংড়ি ৬৫০-৯০০, কোরাল ৭৫০, দেশি কৈ ৮০০-১০০০ এবং দেশি শিং ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা মো. হামিদুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুন, শসা ও কাঁচা মরিচের দাম অনেক বেশি। সংসারের খরচ সামলাতে এখন হিমশিম খেতে হচ্ছে।’

রাজশাহীর মাস্টারপাড়ায় বাজার করতে এসে হায়দার বলেন, ‘সবজির বাজার কিছুটা চড়া। গত সপ্তাহে বেগুন কিনেছি ৭০ টাকা কেজি কিন্তু আজকে ১০০ টাকা চাচ্ছে। এছাড়াও মরিচের দামটাও বেড়েছে। মুরগি ও ডিমের দামও বেড়েছে।’

রাজশাহী সাহেববাজারের সবজি বিক্রেতা সুমন বলেন, ‘টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে মোকামে সবজির সরবরাহ কমে গেছে। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হয়। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।’

সবজি বিক্রেতা রকি বলেন, ‘সারাদেশে বন্যা হওয়ায় এর প্রভাব পড়েছে রাজশাহীর সবজির বাজারে। এছাড়াও সবজির সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের ন্যায়, দু-একটা সবজি ছাড়া সব ধরনের সবজির দাম বেড়েছে। সামনে সবজির দাম আরও বাড়বে বলে জানান তিনি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়