সোমবার ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে: রিজভী আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট লালমনিরহাটে বাঘের আক্রমণে তিনজন আহত, উদ্ধার কার্যক্রমে বিজিবি ও বন বিভাগ বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্বকে সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষককে থাপ্পরকাণ্ডে হত্যার হুমকি, পিরবার নিয়ে ‘আত্মগোপনে’ সেই পিতা জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
Advertise with us

মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম

ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ হওয়ার প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে কমে আসা এবং তেলের দামে বড় পতনের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম কমেছে।

সোমবার (২৭ জুলাই) সাড়ে ১০টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০৮৭.৭৯ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে মার্কিন স্বর্ণের ফিউচারসও ০.৫ শতাংশ বেড়ে ৪,০৮৯.৯০ ডলারে উঠেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। পাশাপাশি মার্কিন ডলার দুর্বল হওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে, যা চাহিদা বাড়াতে সহায়তা করেছে।

রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইরানও হামলা বন্ধ রাখবে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের পরামর্শে যুক্তরাষ্ট্রও তাদের বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেছে।

এখন বাজারের নজর ২৮-২৯ জুলাই অনুষ্ঠিতব্য মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, এবার সুদের হার অপরিবর্তিত থাকবে। তবে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনও ৭৬ শতাংশ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

যুদ্ধবন্ধের প্রভাবে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১.৭, ১.৫ এবং ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়