সোমবার ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নৈশভোজে মিত্রদের কী বার্তা দিতে চান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন দূরত্ব ঘোচানোর উদ্যোগ নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ? ১৯ জুলাই : কমপ্লিট শাটডাউন কর্মসূচি, ইন্টারনেটহীন দেশে রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে ৫ ব্যাংক একীভূতকরণ : সংখ্যাই বলছে সংকট কতটা গভীর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪ ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি
Advertise with us

রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব: রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব: রেলওয়ে

যাত্রী পরিবহন থেকে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধির সুবাদে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকায়। আগের ২০২৪-২৫ অর্থবছরে রেলওয়ের আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে আয় বেড়েছে ২২১ কোটি টাকা। তবে ইঞ্জিনসংকটের কারণে পণ্য পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। আজ রোববার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান রেলওয়ের আয়-ব্যয়ের এসব তথ্য জানান।

রেলওয়ে জানিয়েছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টার ফলে চলতি অর্থবছরে রেলের আয় বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান যাত্রী পরিবহন খাতের। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে আয় বেড়েছে ২৫৬ কোটি টাকা।

অন্যদিকে, ইঞ্জিনের অভাবে মালামাল পরিবহন থেকে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। পরিবহন ও বাণিজ্যিক খাত, যার মধ্যে ভেন্ডিং লাইসেন্স ও বিবিধ আয় অন্তর্ভুক্ত, সেখানেও রাজস্ব কমেছে প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা।

তবে অন্য কয়েকটি খাতে আয় বেড়েছে। এর মধ্যে ভূসম্পত্তি খাতে আয় বেড়েছে তিন কোটি টাকা এবং রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজ থেকে আয় বেড়েছে ১১ কোটি ৫২ লাখ টাকা।

রেলওয়ের পরিচালন ব্যয়, যার মধ্যে বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণ ব্যয়সহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত, ২০২৫-২৬ অর্থবছরে হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে ব্যয় ও আয়ের অনুপাত (অপারেটিং রেশিও) দাঁড়িয়েছে ১ দশমিক ৯১। আগের অর্থবছরে এই অনুপাত ছিল ২ দশমিক ৯। অর্থাৎ, এক বছরে আয়-ব্যয়ের ব্যবধান কমেছে।

তবে রেলওয়ের দাবি, প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা পেনশন খাতে ব্যয় হয়, যা পরিচালন ব্যয় হিসেবে বিবেচনা করা সমীচীন নয়। কারণ, এটি সরাসরি পরিচালন ব্যয়ের অংশ নয়। এই ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় দাঁড়ায় প্রায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা এবং অপারেটিং রেশিও নেমে আসে ১ দশমিক ৪৩-এ। অর্থাৎ, পেনশন ব্যয় বাদ দিলে রেলের ব্যয় আয়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

রেলওয়ে আরও জানায়, বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় গণপরিবহন প্রতিষ্ঠান এবং এর ভাড়া রেয়াতি হারে নির্ধারিত। ২০১৬ সালের পর থেকে এখন পর্যন্ত যাত্রীভাড়া বাড়ানো হয়নি। অথচ এ সময়ে রেলপথ ও ট্রেন রক্ষণাবেক্ষণে ব্যবহৃত উপকরণ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে আমদানিনির্ভর সামগ্রী, কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রেলওয়ের মতে, প্রায় এক দশক ধরে ভাড়া অপরিবর্তিত থাকায় বর্তমান বাজারদর ও অন্যান্য পরিবহনব্যবস্থার ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করা হলে আয় ও ব্যয়ের ব্যবধান আরও কমে আসবে। তাই বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা সমীচীন নয় বলে মনে করে রেলওয়ে।

এদিকে গত শুক্রবার (১৭ জুলাই) ‘ইঞ্জিনসংকট: রেলে পণ্য পরিবহন কমছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। ওই প্রতিবেদনে বলা হয়, লোকোমোটিভ (ইঞ্জিন) সংকটের কারণে রেলওয়ের কনটেইনার পরিবহন কমে গেছে। এর প্রভাব পড়েছে পণ্য পরিবহন খাতের আয়ে, যা চলতি অর্থবছরের আয়-ব্যয়ের হিসাবেও প্রতিফলিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়