বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অর্থবছরে রেমিট্যান্স ৩৫.৫৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত মৃত্যু থেকে ‘আমৃত্যু’ কারাদণ্ড: মামলার ভাগ্য এখন আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী দেশব্যাপী শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী পণ্য খালাসে জটিলতায় গতি হারাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য
Advertise with us

হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি জাহাজ

ইরানের নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে প্রবেশ করায় হরমুজ প্রণালিতে একটি বিদেশি কনটেইনারবাহী জাহাজ আটকে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটি ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথ ছেড়ে অগভীর পানিতে প্রবেশ করায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর আবারও সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে শুধু ইরানের লারাক দ্বীপের দক্ষিণে নির্ধারিত করিডোর ব্যবহার করতে হবে। তেহরানের দাবি, এটিই প্রণালিতে জাহাজ প্রবেশ ও বের হওয়ার একমাত্র অনুমোদিত পথ।

এদিকে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে স্বাভাবিক নৌপরিবহন পরিস্থিতি ফিরে আসার আশা আবারও ধাক্কা খেয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী সমঝোতার পর এ অঞ্চলে জাহাজ চলাচল আবার বাড়তে শুরু করলেও সাম্প্রতিক হামলাগুলো সেই আশাবাদকে দুর্বল করে দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়