শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

হরমুজ প্রণালিতে আবারও হামলা, তেলবাহী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালিতে আবারও হামলা, তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলকারী একটি ট্যাংকারে (তেলবাহী জাহাজ) একটি নিক্ষিপ্ত বস্তুর (প্রজেক্টাইল) আঘাতের পর আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোরে উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি যখন প্রণালি থেকে বের হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ওমানের লিমাহর কাছে নিক্ষিপ্ত বস্তুটি এর পোর্ট সাইডে (বাম দিকে) আঘাত হানে এবং আগুন ধরে যায়।

ইরানের সরকারি টেলিভিশন জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করার পর এলএনজি ট্যাংকারটি হামলার শিকার হয়। তবে তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। ইরান বারবার বলে আসছে, হরমুজ প্রণালি দিয়ে কেবল তাদের অনুমোদিত পথটিই নিরাপদ এবং ওমান উপকূলের কাছাকাছি অন্য পথ ব্যবহার করা জাহাজগুলোতে তারা হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান ও যুদ্ধ শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যুদ্ধ শুরুর আগে এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং প্রাকৃতিক গ্যাস পারাপার হতো। কিন্তু যুদ্ধের কারণে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় এবং বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়ে। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়