সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর

আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো ২০২৪ সালের স্মৃতি সংরক্ষণ, জুলাই শহীদ ও যুদ্ধাদের স্মৃতি নিয়ে গঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

প্রথম দিনে সরাসরি জাদুঘরের কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই– সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর।

গতকাল বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন এবং সেখানে প্রবেশের অনুমতি ছিলো শুধু জুলাই শহীদের পরিবার ও জুলাই যুদ্ধাদের,কিন্তু জনসাধারণের জন্য গতকাল জুলাই জাদুঘর উন্মুক্ত না থাকরে ও আজ থেকে সবার জন্য তা উন্মুক্ত করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৯শ’ জন দর্শনার্থী জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘরের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য ২০ টাকা এবং বড়দের জন্য ৫০ টাকা।

দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩শ’ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। স্লটগুলো হলো– সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে দুপুর ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুধু শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।দর্শনার্থীরা এই লিঙ্কে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়