বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

আনোয়ারার স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শনে ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনোয়ারার স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শনে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রধান (ভারপ্রাপ্ত) ডা. রাজেশ নারওয়াল চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রম ও সংক্রামক-অসংক্রামক রোগের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন।

সফরসঙ্গী হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রতিনিধি ডা. ইমং প্রু চৌধুরী এবং জেলা প্রতিনিধি ডা. এফ এম জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রতিনিধি দলটি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাদের স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী।

পরিদর্শনকালে ডা. রাজেশ নারওয়াল আনোয়ারা এলাকায় হামসহ অন্যান্য সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি ও প্রাদুর্ভাব প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরে তিনি হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) স্থায়ী কেন্দ্র ও কোল্ড রুম পরিদর্শন করে টিকা সংরক্ষণ ও কোল্ড চেইন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি হাসপাতালের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নার পরিদর্শন করেন এবং সেখানে নিজেও স্বাস্থ্যসেবা নেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুশৃঙ্খল পরিবেশ, ইপিআই কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন ডা. রাজেশ নারওয়াল। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার প্রশংসা করেন।

উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন এবং আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরীর সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রতি ধন্যবাদ জানান ডব্লিউএইচও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়