শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমার কাছে এক ধরনের সমস্যা, আপনাদের কাছে হয়তো আরেক ধরনের সমস্যা। কেউ বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলবেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য রয়েছে, আবার কেউ বলবেন কাঠামোগত দুর্বলতা আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

তিনি আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে, আমি সমাজের অন্য দশটি চাকরির মতো এই পেশায় আসিনি। আমি এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালন করতে। বিচারকরা যেদিন এই চেতনা নিয়ে বিচারকের আসনে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়