শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

গাজা সংঘাত নিরসনে নেতানিয়াহুর সাথে আলোচনায় ট্রাম্পের দূত জ্যারেড কুশনার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজা সংঘাত নিরসনে নেতানিয়াহুর সাথে আলোচনায় ট্রাম্পের দূত জ্যারেড কুশনার

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গাজা সংঘাত নিরসনের লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার।

সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েল সফরের ঠিক আগেই মিসরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন কুশনার।

প্রতিবেদন থেকে জানা যায়, ওই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি, হামাসের অস্ত্র সমর্পণ, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবরুদ্ধ অঞ্চলে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংকট সমাধানে একটি ১৫ দফা শান্তি পরিকল্পনা উত্থাপন করেছিলেন। তবে প্রাথমিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই অচলাবস্থা কাটিয়ে নতুন সমঝোতার পথ খুঁজতেই কুশনারের এই সফর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়