শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ

গণতান্ত্রিক আন্দোলনে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

নাহিদ বলেন, বিরোধীদল সংসদ ও বাইরে কথা বলবে—এটাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। তবে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা একটি নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব সাংবাদিক শহীদ ও আহত হয়েছেন, সরকার যেন তাদের যথাযথ ব্যবস্থা নেয়। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগগুলোও যেন চলমান রাখা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের চাওয়ার খুব বেশি কিছু নেই; তারা শুধু চান, স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়