বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

 

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে মিছিলটি বের করা হয়। এসময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতা কর্মীদের।

রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন অন্তত ১৫-২০ জন নেতাকর্মী। এ সময় ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা যায়।

এ মিছিলের কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরতে দেখা যায়। সেখানে আসিফের নেতৃত্বে বাকিরা স্লোগান ধরেন এবং কয়েক মিনিট স্থায়ী মিছিলটি দ্রুত শেষ করে নেতাকর্মীরা সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকা অবস্থায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। পরে তারা দ্রুত সড়কটি ছেড়ে যায়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, মিছিলের বিষয়ে কিছুই জানেন না তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়