শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র

সাধারণ খাবারের লবণ থেকে ব্যাটারি তৈরি করে কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবে রূপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টার্টআপ প্রতিষ্ঠান। দুষ্প্রাপ্য ও বিরল উপাদানের জায়গায় সাধারণ লবণ ব্যবহার করে তৈরি এই সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তির ফলে ব্যাটারি এবং কাঁচামালের জন্য চীনের ওপর বিশ্বের বহু দেশের দীর্ঘদিনের নির্ভরতা কমার পথ সুগম হতে পারে।

লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় সোডিয়ামভিত্তিক এই নতুন ব্যাটারিগুলো তুলনামূলক সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী, নিরাপদ এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে মুক্ত। আমেরিকান পাওয়ার গ্রিড ও দ্রুত সম্প্রসারিত ডেটা সেন্টারগুলোতে এগুলো ব্যাকআপ পাওয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মোটরগাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং টেসলার সাবেক প্রকৌশলীদের স্টার্টআপ পিক এনার্জি এই প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে নতুন গিগাফ্যাক্টরি স্থাপন করে ২০২৭ সালের শুরুর দিকে চার গিগাওয়াট ঘণ্টার ব্যাটারি উৎপাদনের লক্ষ্য নিয়েছে পিক এনার্জি।

অন্যদিকে ইনলাইট এনার্জি লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম অক্সাইড ও খাবারের লবণের মিশ্রণে এমন এক টিউব আকৃতির ব্যাটারি বানাচ্ছে, যাতে মোটেও আগুন ধরে না।

মর্গান স্ট্যানলির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী এক দশকের মধ্যে বিশ্বের উৎপাদিত ব্যাটারির এক-তৃতীয়াংশের বেশি লিথিয়ামের বদলে সোডিয়াম ব্যবহার করবে। তবে এই ব্যাটারিগুলোর ওজন বেশি হওয়ায় বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এখনও লিথিয়াম-আয়ন ব্যাটারিই সেরা।

বিশ্বের বর্তমান সোডিয়াম ব্যাটারির বেশিরভাগ অংশ চীনে তৈরি হলেও আমেরিকান স্টার্টআপগুলোর লক্ষ্য এই প্রযুক্তিতে বড় ভূমিকা রাখা। আলসিম এনার্জির প্রধান নির্বাহী মুকেশ চ্যাটার সতর্ক করে বলেছেন, উদ্ভাবনে পিছিয়ে না থাকলেও সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে উৎপাদন বাড়ানোর এই দৌড়ে আবারও চীনের কাছে হেরে যেতে পারে আমেরিকা। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়