শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

জাহেলি আঁধার পেরিয়ে দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাহেলি আঁধার পেরিয়ে দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি। এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, ‌‘যুগে যুগে নবী-রাসুলরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং ভ্রান্ত ও অন্যায় পথ থেকে দূরে থাকার শিক্ষা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। তার জীবন থেকে শিক্ষা নিয়ে কর্মীদের দৃঢ়তা, ধৈর্য ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রশিবিরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে ইসলামি জ্ঞান অর্জন ও বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ববোধ সৃষ্টি করা। শুধু কথা বা স্লোগানে নয়, নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।’

সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল বলেন, একটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন, যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়