সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

জুলাই যোদ্ধাদের হাত ধরে আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই যোদ্ধাদের হাত ধরে আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান হারাতে বসেছিল, তবে জুলাই যোদ্ধাদের হাত ধরে সেই অবস্থান পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে তরুণ ও দুরন্ত ছেলেমেয়েরা প্রবল এক দানবের হাত থেকে দেশকে রক্ষা করেছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের তরুণরা যে সাহস দেখিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’

ড. খলিলুর রহমান বলেন, ‘দায়িত্ব নেয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্ব পদে নির্বাচনে অংশ নেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি বড় পরীক্ষা ছিল।’ সেই পরীক্ষায় সফল হতে মন্ত্রণালয় কাজ করেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়