
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক লালবাগ বিভাগে ১২টি বাস, ১৫টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে।
ট্রাফিক মতিঝিল বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৯টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগে ২৪টি বাস, চারটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক মিরপুর বিভাগে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ সবচেয়ে বেশি ৪৫৩টি মামলা হয়েছে।
ট্রাফিক উত্তরা বিভাগে ২৮টি বাস, নয়টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা করা হয়েছে।
ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪
ট্রাফিক গুলশান বিভাগে ৩৪টি বাস, দুটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।
অভিযানকালে আইন লঙ্ঘনের কারণে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
