বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

দেশপ্রেমিক-গণতান্ত্রিক দল বিএনপির মূল কারিগর বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশপ্রেমিক-গণতান্ত্রিক দল বিএনপির মূল কারিগর বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক দল, গণতান্ত্রিক দল তার মূল কারিগর বেগম খালেদা জিয়া।

আজ (শনিবার, ১৫ আগস্ট) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপির পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রীক সাংবিধানিক অধিকার আদায়ের দেশনেত্রী খালেদা জিয়া মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া আপসহীন হওয়ার কারণে আজ বাংলাদেশ এই অবস্থায়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সবকিছু পেয়ে গেছেন— এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সবকিছু বাস্তবায়ন করতে হবে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখেছেন কিন্তু কোনোদিন কোনো বিষয়ে আপস করেননি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন খালেদা জিয়া। জীবনের শেষ দিন পর্যন্ত কোনোকিছুর সঙ্গে আপস করেননি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়