সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু সুন্দরবনে দুই দিনে ২১ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়, তিনি ব্যর্থ: নাহিদ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রজ্ঞাপন জারি করেছে সরকার নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাড্ডা সেন্টার ভাঙচুর অভিযোগে ৯ জন গ্রেপ্তার, প্রত্যাহার শাহ আলী থানার ওসি ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
Advertise with us

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের এক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে বিশুদ্ধ বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) সকাল ১০টা থেকেই সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে ৫% ভ্যাটসহ নতুন এই মূল্য কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি দেশের বাজারে ভ্যাটসহ রুপার দামও সমন্বয় করেছে বাজুস।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬ ৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১,১০৮ টাকা বাড়ানো হয়েছে। এবং ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে ক্যারেটভিত্তিক রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী সোনা ও রুপার বিক্রির নতুন বাজারদর

প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার নতুন দাম ৫ হাজার ৭৪ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায় ও প্রতি ভরি ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। প্রতি ভরি ১৮ ক্যারেটের নতুন দাম দাঁড়াল ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। ও প্রতি ভরি ১৮ ক্যারেট রুপার মূল্য ৪ হাজার ১৯৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়