বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

তিনি আরও বলেন, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার। মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে এসময় জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়