বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, বিএনপির দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ ছড়িয়ে পড়া প্রচারণা অসত্য-দাবি পুলিশের গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ভোগান্তিতে শিল্প উদ্যোক্তারা: জ্বালানিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা ‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
Advertise with us

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। এখনো সম্ভাবনা আছে ভারত সফরের।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নানা কাজে ব্যস্ত আছেন। তবে সফর নিয়ে বাংলাদেশ পজিটিভ আছে। ব্রিকস সম্মেলন এখনো মাসখানেক দেরী। এর মধ্যে অনেক কিছুই হতে পারে।’

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। সিংগাপুরে এক্সপোর্ট বৃদ্ধি করতে সফল আলোচনা হয়েছে। সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রোজেক্ট পরিদর্শন করে এসেছি।’

প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী। উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বিষয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সুযোগ কাজে লাগাবে কি না তা তারা ভেবে দেখতে পারে।’

সরকারের চলমান ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়