শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিকের মৃত্যু, আহত ২০

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিকের মৃত্যু, আহত ২০

বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাজারে ঢুকে পড়লে ৬ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কৃষি জমিতে কাজ করতে আসা দিনমজুরদের বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২০ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়জনের এদের সবাই দিনমজুর।

বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে নওগাঁর পথে বাসচালককে ঘুমঘুম অবস্থায় মনে হচ্ছিল। পাশাপাশি তিনি বাসটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন। তবে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় কেউ বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝতে পারেননি। হঠাৎ দুর্ঘটনার পর বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাসের সামনের সারির যাত্রীরাই সবচেয়ে বেশি আহত হন।

বগুড়া সদর থানার এএসআই মো. শফিকুল ইসলাম জানান, শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে অধিকাংশই বাসের যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠান। পুলিশ বাসটি জব্দ করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়