বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জোড়া অ্যাসিস্ট ও ৩-০ তে শেষ জয় লিওনেল মেসি ডেঙ্গুর প্রকোপ যতখানি হওয়ার আশংকা, তুলনায় কম আছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংবিধান তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমান মুক্তাদিরকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আমন্ত্রণ নাছিরের পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান
Advertise with us

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক

 

বঙ্গভবনে আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর সই করা গতকাল ২০ আগস্টের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া, শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।

বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে, নির্দেশনা মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়