মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী ৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা ইচ্ছা কোনটাই সরকারের নেই: তথ্য মন্ত্রী ঢাকা মেডিকেলের বাথরুম থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে আজ বিশ্ব শিক্ষক দিবস,মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করেছে প্রসিকিউশন
Advertise with us

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরের একটি বেসরকারি হাসপাতালে ইদ্রিস আলী (৫০) নামের ওই শ্রমিক মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়াল।

ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। দুর্ঘটনার পর তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো জাহাজের ট্যাংক কাটার সময় শ্রমিকেরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জনের মৃত্যু হয়। সবশেষ ইদ্রিস আলীর মৃত্যুতে নিহতের সংখ্যা ১০ জন হলো।

দুর্ঘটনার পর আহত আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ইদ্রিস আলীও ছিলেন। চিকিৎসকদের ভাষ্য, বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে, এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে কর্তব্যকাজে অবহেলা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করার অভিযোগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এছাড়া এর আগে নিহত ৯ শ্রমিকের মধ্যে ৮ জনের মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং একাধিক তদন্ত কমিটি কাজ করছে।

দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়