
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এ সভা। জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
