সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণ উপকূল। বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে সারঙ্গানি দ্বীপের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূগর্ভের প্রায় ৬২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। হঠাৎ বিশাল মাত্রার এই ঝাঁকুনিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক উদ্ধারকারী জানান, কম্পনের সময় সরকারি সহায়তা নেওয়ার জন্য একটি খোলা মাঠে সারিবদ্ধভাবে ভিড় করেছিলেন বহু মানুষ। আচমকা মাটি কেঁপে উঠলে সবাই আতঙ্কে চিৎকার করতে করতে যে যার মতো ছোটাছুটি শুরু করেন।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই এমন শক্তিশালী ভূকম্পন ঘটে থাকে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামির সতর্কবার্তাও দেওয়া হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়