বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের একটি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অ্যাম্বলেন্সের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেউথা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। তবে ইয়াবা বহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটি কোন হাসপাতালের, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড় এলাকায় এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে সরকারি অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দ করা অ্যাম্বুলেন্সটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে অ্যাম্বুলেন্সের চালক রেজাউল করিম খান মিলন (৪১)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়