শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍

বর্তমান সরকার তারেক রহমানের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং একটি তথ্যনির্ভর এবং মূল্যায়নধর্মী ৩১ পৃষ্ঠার নতুন ‘ই-বুক’ প্রকাশ করেছে। এই প্রকাশনাটিতে সরকারের বিগত ৬ মাসের বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং সংস্কার উদ্যোগ নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া পাবলিক সার্ভিস সংস্কার, বিচার ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরা হয়।

ই-বুকে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাসের কথাও উল্লেখ আছে। জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক আসামি মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতারের বিষয়টিও গুরুত্ব সহকারে এসেছে ই-বুকে।

অর্থনীতি ও বাজেট সংস্কার নিয়ে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে প্রথমবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়। যা ‘3R’ (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন, এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন) কৌশলের ওপর ভিত্তি করে তৈরি।

পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি ৯.১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলেও জানানো হয়। বলা হয়, সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ধাপে ধাপে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, ওয়ান টিচার, ওয়ান ট্যাব কর্মসূচি, ডিজিটাল স্বাস্থ্য সেবা চালুর উদ্যোগের কথা আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে।

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতিও এসেছে গুরুত্ব সহকারে। কোনো একক জোটের প্রতি একপাক্ষিক ঝুঁকে না পড়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

বাণিজ্য সম্প্রসারণের বড় পদক্ষেপ হিসেবে দক্ষিণ কোরিয়ার সাথে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। ১৪টি বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে, যার মধ্যে ৯টিতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে।

বলা হয়েছে, প্রায় চার দশক পর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব লাভ করেছে। এছাড়া, সৌদি আরব বাংলাদেশিদের জন্য সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ই-ভিসা সুবিধা চালুর বিষয়টি এসেছে।

সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু করেছে ব্যাপক কর্মসূচি। ই-বুকে উল্লেখ আছে, দেশের ৬২টি জেলায় ২১৬৫ কিলোমিটারের বেশি খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩৪,৪৯৭ কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়