বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
Advertise with us

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় অভিযুক্ত আটক

সিলেট নগরীর রায়নগর এলাকার একটি বাসায় তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে রায়নগরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বাবুল।

ঘড়িতে তখন সকাল সাড়ে ৯টা। সিলেট নগরীর রায়নগর এলাকার মিতালী আবাসিকের ১১১ নম্বর বাসার দিকে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। নাম বাবুল মিয়া। পেশায় রং মিস্ত্রি।বাসায় ঢোকার মাত্র ১৫ মিনিট পরই ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড। পুলিশের দাবি, বাসায় ঢোকার পর একে একে তিনজনকে হত্যা করে পালিয়ে যায় বাবুল।

৭৫ বছর বয়সী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম থাকতেন রায়নগরের ১১১ নম্বরের চারতলা ভবনের দোতলায়। তাঁদের সন্তান সবাই প্রবাসী। বয়স্ক এই দম্পতির দেখাশোনার জন্য দীর্ঘদিন সঙ্গে থাকতেন গৃহকর্মী আমেনা। সকালেই বাসায় সংস্কার কাজের জন্য আসে কয়েকজন শ্রমিক। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের।

প্রতিবেশীদের ডেকে দরজা খোলার চেষ্টা করে শ্রমিকরা। একপর্যায়ে দরজার ছিদ্র দিয়ে ভেতরে রক্ত দেখতে পায় তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় পুলিশকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, বাসায় ঢুকে আমেনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে সে। এসময় বাধা দিলে একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে আমেনাকে। এরপর গৃহকর্মীর চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন বাসার মালিক আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম। পুলিশের দাবি, তখন তাদেরও নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় বাবুল।

এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, তার বাড়ির এখানে সে যখন ফিরে আসে তিনটার কাছাকাছি সময়ে তখন তাকে পিক করে আমরা নিয়ে আসি। এখন আমাদের কার্যক্রম চলছে। তার স্বীকারোক্তি অনুযায়ী যে ছুড়ি দিয়ে হত্যাকাণ্ড হয়েছিলো তা উদ্ধারের কার্যক্রম আমাদের চলমান রয়েছে।

হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি বাবুলের। বিকেল ৫টার দিকে সিলেট নগরীর রায়নগর নিজ বাসা থেকেই তাকে আটক করে পুলিশ। ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়