রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অধিবেশনে প্রধানমন্ত্রী প্রথম ভাষণ সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে চাপে পরে নয়, দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বোয়িং কেনা হচ্ছে: মাহদী আমিন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে,ভুল রাজনীতির খেলা থেকে সরে আসার আহ্বান জামায়াতে আমিরের সরকার সাইবার নিরাপত্তা আইনের আপত্তিগুলো বিবেচনা করবে: ডা. জাহেদ ডিজেলের দাম রেকর্ড,রপ্তানি সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
Advertise with us

হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। আজ (বুধবার, ১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনটি ট্রলারের মধ্যে দু’টি সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি এখনো আংশিক ভাসমান অবস্থায় আছে।

ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী বলেন, ‘সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি তিনটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন।’

তিনি বলেন, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দু’টি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে তিনটি ট্রলারডুবির খবর পেয়েছেন।’ এদিকে তিনটি ট্রলারে থাকা সব মাঝিমাল্লাকে উদ্ধারের বিষয়টি স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়