বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে আর এক সেশন বাকি। পুরো ম্যাচে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে। আট সেশন শেষে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরাচ্ছে তারা। সফরকারীরা ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। ২ উইকেটে ৫১ রানে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। তারা এখনও ১৭৭ রানে পিছিয়ে।

২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। ওয়েদারাল্ডকে বোল্ড করে তার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেন হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারেন অজি ওপেনার। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরেক ওপেনার ট্রাভিস হেড মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান এই পেসার। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। হেড তিন চারে ৩৫ বলে ১৭ রানে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের বল তার ব্যাটে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট পেয়ে যান বাংলাদেশি পেসার।

এর আগে হেড তার তিন চারের দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারটিতে দুটি চার মারেন তিনি ও মার্নাস লাবুশেন।

১৪তম ওভারে স্টিভ স্মিথকে বিদায়ের উদযাপনে মেতেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউ নেন অজি ব্যাটার। কিন্তু রিভিউতে দেখা গেছে, বল তার ব্যাট ছোঁয়নি। একটা স্পাইক দেখা গিয়েছিল স্নিকোমিটারে, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে। ৩ রানে জীবন পান স্মিথ। তিনি ৮ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে লাবুশেন ২১ রানে খেলছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়