শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৩১ ঘণ্টার যানজটে স্বস্তি ফিরলেও পুরোপুরি কাটেনি মহাসড়কের ভোগান্তি মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষা খাতকে বেশি অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী আগামী গ্রীষ্মে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে:জ্বালানি প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না,বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশে, কর্মসূচি প্রত্যাহার করে কওমি ছাত্র ঐক্য পরিষদ গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর, কর্মসূচি বহাল কওমি ছাত্রদের বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়: প্রধান বিচারপতি অস্ত্র উদ্ধারের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরষ্কার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬; নিখোঁজ প্রায় আড়াই হাজার
Advertise with us

৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় ১৪৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় ১৪৭ মৃত্যু

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে মাত্র ৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন ৮৭৪ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনদিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে তিনি চালক ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, নিয়ম মেনে চললে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়