রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চাপে পরে নয়, দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বোয়িং কেনা হচ্ছে: মাহদী আমিন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে,ভুল রাজনীতির খেলা থেকে সরে আসার আহ্বান জামায়াতে আমিরের সরকার সাইবার নিরাপত্তা আইনের আপত্তিগুলো বিবেচনা করবে: ডা. জাহেদ ডিজেলের দাম রেকর্ড,রপ্তানি সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাড্ডা এমসিএইচএ হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
Advertise with us

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি হাউজিং প্রকল্পে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। সেখানে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ মিলেছে আশপাশের ভবনের লুটপাটের অভিযোগও। হাউজিং কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন আগে দাবি করা চাঁদা না পেয়ে এমন তাণ্ডব। আরও অভিযোগ আছে, পুলিশের সহযোগিতা না পাওয়ারও। যদিও এরইমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদের নির্মাণাধীন নিউ গিনি হাউজিং প্রকল্পে হঠাৎ শুরু হয় হামলা। আবাসিক প্রধান ফটক থেকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা; ভেঙে ফেলা হয় আশেপাশের সিসিটিভি, কুপিয়ে আহত করা হয় বেশ কয়েকজনকে।

ভুক্তভোগীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের রুমে ঢুকছে, তারপর আমাদের টাকা-পয়সা যা আছিলো সবকিছু নিয়ে গেছে। আমাদের কিছু লোকের চাকু মাইরা আঘাত করছে, কারও মাথায় বাড়ি দিছে। আমারে দুইটা পোঁচ দিছে ছুরি দিয়ে—এই জায়গায় (পেট দেখিয়ে) একটা পোঁচ লাগছে, পায়ে একটা লাগছে। আমার কাছে ৫০ হাজার টাকা ছিল, সব ওরা লুটপাট করে নিয়ে গেছে গা।’

অন্য একজন বলেন, ‘দুইটা পিস্তল, একটা ওপরে ধরছে, একটা তলে ধরছে। ধইরা, তার বাদে হেড গেটের মধ্যে বারি-বারি কইরা, পরে পিস্তল দিয়া গুলি কইরা, পরে ভেতরে ঢুকছে। পরে ভেতরের থাইক্যা পর মালচাপার সব নিয়ে আসছে। তারা আইছে নিচে ৩০০ লোক।’

হাউজিং সোসাইটির ভেতরে স্টুডিও ছিল কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের। সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় অনেক সরঞ্জাম। আশপাশের বেশ কয়েকটি ভবনেও লুটপাটের অভিযোগ করেন বাসিন্দারা।

সালমান মুক্তাদির বলেন, ‘বিভিন্ন ফুটেজ থেকে শুরু করে অনেকগুলো শুট এখানে করা হয়। একটা শুটে কত খরচ হয় আপনার জানেন—সেখানে ৩০-৪০টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হইতে পারে এটা যদি চোখ বন্ধ করেও কিছুটা ধারণা করা হয়।’

সালমান মুক্তাদিরের স্টুডিওর একজন বলেন, ‘লোকজন তো অনেক সংখ্যায় অনেক বেশি ছিল, ওরা এসেই মানে যত দ্রুত সম্ভব সবকিছু লুটপাট করে নিয়ে, ভাঙচুর করে যেটা নিতে পারছে সেটা নিছে, যেটা নিতে পারে নাই সেটা ভাঙচুর করছে।’

হাউজিং সোসাইটির মালিকপক্ষ বলছে, দু’মাস আগেও একই কায়দায় হামলা হয়; দাবি করা হয় মোটা অঙ্কের চাঁদা।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘পুলিশ গেছি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমরা। আমরা দুইটা ছড়রা উদ্ধার করছি, কিছু গুলির খোসা উদ্ধার করছি, চারটা। ভূমি দখল-বেদখল নিয়ে বিরোধ। মামলা এখনো প্রক্রিয়াধীন, বাদী আসলে মামলা হবে।’

হামলা ও লুটপাটে প্রায় কোটি টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি কর্তৃপক্ষের; রয়েছে পুলিশের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ। যদিও পুলিশ বলছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আটক করা হয়েছে দু’জনকে; তদন্ত শুরু করেছে পুলিশের বিভিন্ন শাখা।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করার কথা জানিয়েছে নিউ গিনি হাউজিং সোসাইটি ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এর আগে একই কায়দায় রাজধানীর মিরপুর ১-এর আড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও ওঠে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়