বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু মাদক কারবারিদের হামলায় ডিবি, এসআই তিন পুলিশ সদস্য আহত ফ্যাসিস্টদের ফেরার অদৃশ্য হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ কপ-৩১ অনুষ্ঠানের আগে শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, আটক ২
Advertise with us

‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, সেই রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি এবং আওয়ামী লীগ—এই দুই বিরোধী পক্ষকে মোকাবিলা করেই বর্তমান সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।

দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগ একসঙ্গে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার পরিস্থিতি সৃষ্টির জন্য আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নানা অপতৎপরতা চালাচ্ছে। টোকাই ভাড়া করে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মিশন হাতে নেওয়া হয়েছে।

সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে এই ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিকে ‘স্বাভাবিক নয়’ বলে আখ্যায়িত করেন রাশেদ খাঁন। তিনি বলেন, এসব কর্মসূচির নামে পিকনিক স্টাইলে ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যা জনকল্যাণমূলক নয়।

বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে সরকারের সঠিক পদক্ষেপের কারণে আগামী দুই বছরের মধ্যে দেশে কোনো বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

এই আলোচনা সভায় রাশেদ খাঁন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার এবং নিরপরাধ সরকারের বিরুদ্ধে অপপ্রচার রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়