সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রজ্ঞাপন জারি করেছে সরকার নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাড্ডা সেন্টার ভাঙচুর অভিযোগে ৯ জন গ্রেপ্তার, প্রত্যাহার শাহ আলী থানার ওসি ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তিনটি দেশ সফরের প্রস্তুতি বাংলাদেশি পর্যটকদের জন্য নেপাল ভ্রমণে সতর্ক বার্তা দূতাবাসের হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বাড়ল জ্বালানি তেলের দাম ৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল ট্রেনের ইঞ্জিন
Advertise with us

গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু

গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তার মেয়ের নাম ইয়ামনি। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতের কোনো একসময় ঢাকা বাইপাস মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়। নিহত মা-মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাত গাড়ি চাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়