বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী ইসলামী ব্যাংককে ঘিরে আবারও খোমুখি অবস্থানে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতরা চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী না গিয়ে দেশের গৌরব বাড়িয়েছেন: রিজভী আকাশী-সাদা জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি চাঁদপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে রাজধানীর সড়কে হতাহতের সংখ্যা বাড়ছে, বেশি ঝুঁকিতে পথচারী-মোটরসাইকেল আরোহী মক্কা নগরীর আকাশে হুথিদের ড্রোন আক্রমণ; ধ্বংসের দাবি সৌদির ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে একাধিক ককটেল বিস্ফোরণ
Advertise with us

চাঁদপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক কবির মাল।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি সেটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। পরে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় তিনি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।

পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়