শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে আধুনিক ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত রাজনীতি এখন সর্বগ্রাসী, রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার সন্ত্রাস-ফ্যাসিজমের বিরুদ্ধে সহায়ক হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রীর বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ আট মাসে সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি কোন ইউপিতে কবে নির্বাচন তা নির্ধারণে, ১৬ নভেম্বর সভা করবে ইসি
Advertise with us

ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে পুশ ইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই ব্যক্তি ভারতে ফেরত যেতে বাধ্য হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়— মহেশপুরের খোসালপুর বিওপির আওতায়ধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের গেইট খুলে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে (পুরুষ) বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ওই ব্যক্তি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপি’র টহলদলের নজরে আসে। এসময় খোসালপুর বিওপি’র টহলদল ওই ব্যক্তিকে ভারতে ফিরে যেতে বাধ্য করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুশইনের শিকার ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারে কাছে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবি’র তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশ ইন-এর চেষ্টা কার্যকর ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে অবহিত করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তৎপর রয়েছে বলেও অবহিত করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়