সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রজ্ঞাপন জারি করেছে সরকার নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাড্ডা সেন্টার ভাঙচুর অভিযোগে ৯ জন গ্রেপ্তার, প্রত্যাহার শাহ আলী থানার ওসি ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তিনটি দেশ সফরের প্রস্তুতি বাংলাদেশি পর্যটকদের জন্য নেপাল ভ্রমণে সতর্ক বার্তা দূতাবাসের হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বাড়ল জ্বালানি তেলের দাম ৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল ট্রেনের ইঞ্জিন
Advertise with us

ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি জানায়, মাধবপুর সীমান্ত পিলার ৭০/২ আর এর কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিওপির বিজিবির টহল দলের নজরে এলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা দেয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের অবৈধ ৩ জন কে পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়