সোমবার ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত সেন্টমার্টিন রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও সন্তান নিহত দীর্ঘ অবসান ঘটিয়ে, ঢাকার সঙ্গে পাবনার রেল যোগাযোগ চালু হচ্ছে মাদক রোধে জিরো টলারেন্স নীতি কার্যক্রম জোরদার সরকারের পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ আগামী বছর শুরু: পানিসম্পদমন্ত্রী রিয়াদ বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরী মণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল
Advertise with us

ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, একটি শটগানসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৯৩ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়