বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ‘সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানে হামলা’ মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের এলঅ্যান্ডটি নতুন পে স্কেলে সিনিয়রের চেয়ে জুনিয়রের বেতন বেশি হওয়ার সম্ভাবনা সরকার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএসসিসি রাজশাহী অনুমোদনহীনভাবে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ল
Advertise with us

পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকায় পদ্মার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিবুজ্জামান রকি (৩০) ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে এক ব্যক্তির মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি গত শুক্রবার রাতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়া রাকিবুজ্জামান রকি।

উল্লেখ্য, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা থেকে ১২০ জনের একটি দল ট্রলার ভাড়া নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার সোলাইমান শাহর মাজারে বেড়াতে যান। পরে ওই দিন রাতে ফেরার পথে ট্রলারটি নিয়ে তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পৌঁছালে পানির তীব্র স্রোতে ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি এবং লিটন (২৮) ও ওহাব (৪৫) নামে আরও দুজন ট্রলার থেকে নদীতে পড়ে যান।

এ সময় ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে পারলেও রকি তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুই দিন অভিযান চালালেও ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়