রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯ দ্রুততম সময়ের মধ্যে অপ্রতিমের হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের
Advertise with us

পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মিনিট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দিয়েছে ঢাকা থেকে কুয়াকাটাগামী ডলফিন পরিবহনের একটি বাস। এতে বাস ও মিনিট্রাকের অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডলফিন পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। রাতের বেলায় পদ্মা সেতু পার হওয়ার সময় ৪২ নম্বর পিলারের কাছে সামনে থাকা একটি মিনিট্রাককে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে বাস ও মিনিট্রাকের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সাদ নিলয় বলেন, বাসটি দ্রুতগতিতে মিনিট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে বাস ও মিনিট্রাকের যাত্রীদের মধ্যে অন্তত নয়জন আহত হয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পুলিশের কাছে আসেনি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়