বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা, ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা, ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণ

পারিবারিক কলহের জের ধরে রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক নারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সবুজবাগের নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামের ওই নারীকে আটক করে পুলিশ। নিহত স্বামীর নাম মাহফুজুর রহমান (৪০)।

পুলিশ ও ৯৯৯ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা আক্তার। তিনি কল সেন্টারে জানান, আগের রাতে স্বামী মাহফুজুরকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে তিনি ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করেন, এতে ঘটনাস্থলেই মারা যান মাহফুজুর। ঘটনা শোনার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানা-পুলিশকে বিষয়টি জানালে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেহেনাকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে।

সবুজবাগ থানা-পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক টানাটানি ও পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। স্ত্রীর অভিযোগ ছিল, তাঁর স্বামী অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। সেই ক্ষোভ থেকেই তিনি এই হত্যাকাণ্ডের পথ বেছে নেন।

পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক রেহেনা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়