বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫০ জনে। আহত আরও ৫৮ জনের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারকে রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত ডিসেম্বরেই রাখাইনের একটি হাসপাতালে বোমা ফেলে অন্তত ৩০ জনকে হত্যা করে জান্তাবাহিনী। ১০ মাসের মধ্যে সোমবার দ্বিতীয়বার প্রাণঘাতী বিমান হামলার সাক্ষী হলো রাজ্যের বাসিন্দারা।

বাংলাদেশ সীমান্তসংলগ্ন কিয়কত শহরে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছুঁয়েছে। আহত অর্ধশতাধিক মানুষের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অভিযোগ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ জনবসতিপূর্ণ বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নির্বিচার হামলা চালাচ্ছে সেনাবাহিনী। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি নেইপিদো।

মিয়ানমারের সঙ্গে চুক্তির আওতায় যখন পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া যখন শুরু করলো মালয়েশিয়া, তখনই আবারও এমন রক্তক্ষয়ী হামলা রাখাইনে। প্রথম ধাপে মঙ্গলবার মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজে চড়ে মালয়েশিয়া ছাড়ে শিশুসহ দেড় হাজার রোহিঙ্গা। সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তোফানে দুজারিক বলেন, ‘রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতার ফলে এটাই স্পষ্ট যে, রোহিঙ্গা ও অন্যান্য বাস্তুচ্যুত মানুষের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের কোনো অনুকূল পরিবেশ সেখানে এখনও নেই। সাম্প্রতিক বিমান হামলায় সেই বাস্তবতা আরও জোরালোভাবে সামনে এসেছে।’

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বড় একটি অংশ গৃহযুদ্ধে জর্জরিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশটিতে চলমান সংঘাতে প্রাণহানি এক লাখ ছাড়িয়েছে আগেই, বাস্তুচ্যুত ৩৫ লাখের বেশি মানুষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়