বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে আধুনিক ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত রাজনীতি এখন সর্বগ্রাসী, রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার সন্ত্রাস-ফ্যাসিজমের বিরুদ্ধে সহায়ক হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রীর বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ আট মাসে সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি কোন ইউপিতে কবে নির্বাচন তা নির্ধারণে, ১৬ নভেম্বর সভা করবে ইসি
Advertise with us

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে। বিশেষ করে সেখানে শিশুদের হাম-রুবেলার টিকাও দেওয়া হচ্ছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এদিকে, সেখানকার ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে পরিচ্ছন্নতাকর্মীরা। স্বাস্থ্যকর্মীরা জানায়, স্বাভাবিক দিনে গড়ে এই কেন্দ্র থেকে সেবা দেওয়া হতো ১২০ থেকে ১৫০ জনকে। ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী ও শিশুরা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার বলেন, বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে স্বাভাবিক কার্যক্রম চালু হবে। এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে গ্যাস-বিদ্যুৎ না থাকায় কার্যক্রম চালাতে বেশ বেগ হতে হচ্ছে।

অন্যদিকে, স্বাস্থ্যসেবাকেন্দ্রটি পরিদর্শনে যান আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। বলেন, এটার অবস্থা দেখে মনে হয়েছে গাজার ধ্বংসযজ্ঞ। এই প্রতিষ্ঠান সব দলের লোকের সন্তানরা ব্যবহার করেন। সেরকম একটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশে এর আগে হয়নি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে লোক দেখানো গ্রেপ্তার নয়, অপরাধী হলেও নিজ দলের কর্মীদের গ্রেফতার করবেন।

প্রসঙ্গত, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সেন্টার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি প্রত্যাহার করা হয়েছে শাহ আলী থানার ওসিকে। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে রাজিব হোসেনকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়