রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল ট্রেনের ইঞ্জিন কুবি লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার পোস্টারমুক্ত ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা ৫ আগস্ট বিকেল থেকে বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু রাজস্ব বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী পটুয়াখালী গভীর সমুদ্রে ১৫ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি
Advertise with us

শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার পোস্টারমুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার পোস্টারমুক্ত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নির্দেশের ৭২ ঘণ্টার মধ্যেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার থেকে সব ধরনের পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়েছে। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) ডিএনসিসির তত্ত্বাবধানে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা।

সকাল ১০টা থেকে মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলারগুলোতে লাগানো পোস্টার ও লিফলেট অপসারণ শুরু করেন স্বেচ্ছাসেবকেরা। পর্যায়ক্রমে মেট্রোরেলপথ ধরে শেওড়াপাড়া এলাকায় গিয়ে বিকেলের মধ্যে পুরো কার্যক্রম শেষ করা হয়।

এসময় মেট্রোরেলের প্রতিটি পিলার এবং আশপাশের এলাকা থেকে রাজনৈতিক, বাণিজ্যিক ও বিভিন্ন ধরনের প্রচারপত্র ও পোস্টার সরিয়ে ফেলা হয়। এতে দীর্ঘদিন ধরে পোস্টার-লিফলেটে ঢেকে থাকা পিলারগুলো অনেকটাই পরিচ্ছন্ন ও দৃশ্যমান হয়েছে।

স্থানীয় পথচারীদের মতে, পোস্টার ও লিফলেট অপসারণের পর মেট্রোরেলের নিচের সড়ক ও আশপাশের পরিবেশ আগের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন দেখাচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ এই করিডোরে নিয়মিত এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখারও দাবি জানিয়েছেন তারা।

ডিএনসিসি জানিয়েছে, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে মেট্রোরেলের পিলারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অবৈধভাবে পোস্টার, ব্যানার ও লিফলেট লাগানো বন্ধে ধারাবাহিক কার্যক্রম নেয়া হবে।

এর আগে, শনিবার শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ওই অনুষ্ঠানে তিনি মেট্রোরেলের নিচের পিলার থেকে সব ধরনের পোস্টার ও লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়