বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু মাদক কারবারিদের হামলায় ডিবি, এসআই তিন পুলিশ সদস্য আহত ফ্যাসিস্টদের ফেরার অদৃশ্য হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ কপ-৩১ অনুষ্ঠানের আগে শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, আটক ২
Advertise with us

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (কি. মি.) বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়