বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ফেনীর পশুরামে বন্যা নিয়ন্ত্রণে সেচ প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে জানিয়ে সরকার প্রধান বলেন, যারা সমালোচনা করছে তারা নারী নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না, জীবনও শেষ করছে। এই গোষ্ঠী সবসময় দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়। এসময়, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সব অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান সরকার প্রধান।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নির্বাচনী আসন ও নিজের নানাবাড়ি ফেনীর পরশুরামে পৌঁছালে স্থানীয় জনগণ তাকে বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান। জনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় নিজেকে এই অঞ্চলের নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এ অঞ্চলে সফরের স্মৃতিচারণও করেন তিনি।

২৪-এর বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এখনো বর্ষা মৌসুমে বানের পানিতে ঘর বাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন তারা। দীর্ঘদিনের সংকট মোকাবিলায় মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাষন ও সেচ প্রকল্প অনুমোদন করেছে একনেক। বৃহস্পতিবার সকালে সেই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

পরে স্থানীয় মানুষদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।

এসময়, ২০ কোটি মানুষের দেশে কিছু দুষ্টুলোক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে সরকার সর্বশক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিতে কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, কিছু রাজনৈতিক দল এসব ঘটনা কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন বিএনপির নয়, দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এই কর্মসূচি বাস্তবায়নে সব অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান প্রধানমন্ত্রী।

এদিন বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যোগ দেবেন- ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়