
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ডেঙ্গুর ভ্যাক্সিনের বিষয় নিয়ে বর্তমান সরকার এখনও ভাবছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন দিলে এ বিষয়ে চিন্তা করবে সরকার।’
আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া ৫লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলতিবছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি আছে। সব জেলা সদর ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত কিট, তরল স্যালাইনসহ সব ধরণের ওষুধ দেয়া হয়েছে। বর্তমানে কোনো ধরণের সংকট নেই।’
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর।’
